শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা স্বাধীনতা দিবসে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র‌্যালি ও পথসভা বাগেরহাটে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার বৃষ্টি উপক্ষো করে ষাটগম্বুজ মসজিদে মুসল্লীদের ঢল বাগেরহাটে দুই শতাধিক প্রতিবন্ধি পেল ঈদের পাঞ্জাবি ও শাড়ী বাগেরহাটে ভবন দখলের অভিযোগে নারী হোটেল ব্যবসায়ী গ্রেপ্তার ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজে তিন জামাত বাগেরহাটে আইজিপির বাড়ির সংযোগ সার্ভিস তার চুরির ঘটনায় গ্রেফতার ৩  বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে ৫’শতাধিক পরিবার পেল ঈদ উপহার খাল খননে প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা হবে-প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

বাগেরহাটে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

রিপোর্টার- / ১৫ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের চিতলমারীতে বাড়িতে ঢুকে আমির হামজা (২৩) নামের এক কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। সন্ত্রাসীদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন।

নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। সে খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়গনস্টিক সেন্টারে চাকুরী করতেন। সে দুই মাস আগে তন্নী আকতারকে বিয়ে করেন।

পুলিশ ও স্বজনরা জানান, বিকেল চারটার দিকে বাড়ির উঠানে দাড়িয়ে বাবা ও চাচার সাথে কথা বলছিলেন আমির হামজা। এসময় তিনটি মোটরসাইকেলে ৬জন যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়ির মধ্যে প্রবেশ করে এবং পুলিশ পরিচয়ে ধাওয়া দেয়। তখন আমির হামজা দৌড়ে পালাবার চেষ্টা করেন এবং খালের পাড়ে পরে যায়। তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন বলেন, পুলিশের উর্দ্ধোতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের সনাক্তে কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ