শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা স্বাধীনতা দিবসে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র‌্যালি ও পথসভা বাগেরহাটে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার বৃষ্টি উপক্ষো করে ষাটগম্বুজ মসজিদে মুসল্লীদের ঢল বাগেরহাটে দুই শতাধিক প্রতিবন্ধি পেল ঈদের পাঞ্জাবি ও শাড়ী বাগেরহাটে ভবন দখলের অভিযোগে নারী হোটেল ব্যবসায়ী গ্রেপ্তার ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজে তিন জামাত বাগেরহাটে আইজিপির বাড়ির সংযোগ সার্ভিস তার চুরির ঘটনায় গ্রেফতার ৩  বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে ৫’শতাধিক পরিবার পেল ঈদ উপহার খাল খননে প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা হবে-প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

বাগেরহাটে ভবন দখলের অভিযোগে নারী হোটেল ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টার- / ৪৬ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

বাগেরহাটে জোরপূর্বক ভবন দখল করে রাখার অভিযোগে আয়শা বেগম নামের এক নারী হোটেল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার শালতলা এলাকায় অবস্থিত আয়শা হোটেল থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আসামী আয়শা বেগম পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার আতরখালী গ্রামের বাসিন্দা। তিনি শালতলা এলাকায় ভবনের অংশবিশেষ ভাড়া নিয়ে আয়শা হোটেল নামের একটি আবাসকি হোটেল পরিচালনা করে আসছিলেন। জোরপূর্বক ভবন আটকে রাখা, গালিগালাজ করা ও ভবনের মালিক পক্ষকে প্রাণনামের হুমকি দেওয়ার অভিযোগে করেছেন অজরীন আরবী নওরীন আয়শা বেগম ও তার লোকজন।
অভিযোগ সূত্রে জানাযায়, বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী রোডের শালতলা এলাকায় অবস্থিত একটি তিনতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ২২টি কক্ষ দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে আয়শা হোটেল নামে আবাসিক ও খাবার হোটেল পরিচালনা করে আসছিলেন আয়শা বেগম। ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তিন বছরের জন্য ওই কক্ষগুলো ভাড়া দেওয়া হয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ভবন মালিকপক্ষ একাধিকবার কক্ষগুলো ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দিলেও আয়শা বেগম ও তার লোকজন তা অমান্য করেন। বরং তারা কক্ষগুলোতে তালা লাগিয়ে রাখেন এবং মালামাল অপসারণ না করে ভবন ছাড়তে অস্বীকৃতি জানান।

ভবনটি জরুরি ভিত্তিতে সংস্কারের প্রয়োজন থাকলেও আয়শা ও তার লোকজনের কারণে কাজ শুরু করা সম্ভব হচ্ছিল না। এছাড়া হোটেলটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগও রয়েছে। গত ৫ ডিসেম্বর সকালে ভবন মালিকপক্ষ কেয়ারটেকারসহ ঘটনাস্থলে গিয়ে কক্ষ খালি করার অনুরোধ করলে আয়শা ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। অভিযোগের সত্যতা থাকায় তদন্ত শেষে পুলিশ অভিযোগের সত্যতা মামলা দায়ের করে।

বাগেরহাট সদর মডেল থানার উপ-পরিদর্শক গৌতম কুমার মন্ডল জানান, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও জোরপূর্বক দখল করে রাখা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আসামী আয়শা বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ