নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা একতা আন্ত: কল্যাণ সেবা সংঘের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট মহিলা কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহ আলম ফরাজি।
একতান্ত আন্ত:কল্যাণ সেবা সংঘের সভাপতি রফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, খানজাহান আলী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক নাজমুল হক, বাগেরহাট বালক উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন, বাগেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির হোসেন,বাগেরহাট পৌরসভার তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইস্কান্দার হোসেন, বিশিষ্ট আইনজীবী নজরুল ইসলাম কাজল, অ্যাডভোকেট নূর মোহাম্মদ, একতা আন্ত:কল্যাণ সেবা সংঘের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক শাহাদাত হোসেন। এছাড়া আরো বক্তব্য দেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলী আকবর টুটুল, সংগঠনের সহসভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান, এ্যাডভোকেট মানজুরুল ইসলাম, এ্যাডভোকট বোরহান উদ্দিন, এ্যাডভোকেট ইমরান হোসেন, কোষাধ্যক্ষ এসএম নাঈমুল ইসলাম, সদস্য শাহিদা আক্তার, শহিদুল ইসলাম, সাবেক সেনা সদস্য মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী অহিদুজ্জামান রাজা. সহ আরো অনেকে।
বক্তারা জানান, একতা আন্ত: কল্যাণ সেবা সংঘের কর্মকর্তা একটি অরাজনৈতিক সংগঠন নিয়ে যে ভাবে কাজ করে যাচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞ। এই সংগঠন কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না,এ সংগঠন হলো মানব সেবার সংগঠন।এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো গরীব, দুঃখী, অসহায়, স্বামী পরিত্যক্তা, অনাথ, পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে কাজ করা। অধিকারবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যেতে এই সংগঠন দৃঢ় প্রতিজ্ঞ।
বক্তারা আরো বলেন,একটি নির্বাহী কমিটির এমন ভাবে কাজ করা উচিৎ যেন সংগঠনের প্রতিটি সদস্য মনে করে এই সংগঠনটা তার নিজের। তাই সংগঠনের প্রতি সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিলে সকলের জন্য কাজ করা সহজ হবে।বাগেরহাট পৌরসভার কয়কটি গুরুত্বপুর্ন বিষয়ে একতা অন্ত: কল্যাণ সেবা সংঘের নেতৃবৃন্দ দ্রুত কাজ করতে আগ্রহী বলে জানান।
একতা আন্ত: কল্যাণ সেবা সংঘের সাধারন সম্পাদক মো. আজম আলী মোল্লা বলেন, মানুষের কল্যাণে কাজ করার জন্য আমরাদের স্বপ্ন একটি বৃদ্ধাশ্রম করা। যেখানে বৃদ্ধাশ্রম করা হবে সেখানের একটি জমি নিয়ে বিরোধ ছিল সেটি আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি। আমি ব্যক্তিগত অর্ধকোটি টাকা বৃদ্ধাশ্রমে ব্যায় করবো। সকলের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা একতা আন্ত: কল্যাণ সেবা সংঘ এগিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন।