নিজস্ব প্রিতিবেদক. বাগেরহাটে দুই শতাধিক প্রতিবন্ধি পেল ঈদের শাড়ী ও পাঞ্জাবি। শুক্রবার (২০মার্চ) সকালে বাগেরহাট শহরে সরই এলাকার মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে শাড়ি ও পাঞ্জাবি বিতারন করেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
ঈদের পাঞ্জাবি ও শাড়ী পেয়ে প্রতিবন্ধীরা উচ্ছাসিত। তারা বলছেন এবার ঈদে আশাই ছেড়ে দিয়েছিলাম যে পাঞ্জাবি কেনা হবে না। যারা এ পাঞ্জাবি ও শাড়ী দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ সালাম জানান,বাগেরহাটের বিভিন্ন এলাকার প্রতিবন্ধী ভাই বোনদের মাঝে দুই শতাধিক শাড়ী ও পাঞ্জাবি বিতারন করা হয়েছে।এর আগে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৭টি ইউনিয়নে ৬হাজার অসহায় দুঃস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরন করা হয়েছে।