মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতা শহিদুলকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রিপোর্টার- / ১৪০ পড়া হয়েছে
সময়- সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে বিএনপিকর্মী সতন্ত্র প্রার্থীর সমর্থক ওসমান সরদার হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতা শহিদুলকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বেলায়েত হোসেন ড্রিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীরা
এই মানববন্ধন কর্মসুচি পালন করে ।

মানববন্ধনে বক্তব্য দেন, বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল কুদ্দুস হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলামসহ আরও অনেকে।

মানবন্ধনে বক্তারা বলেন, নির্বাচন পরবর্তি সহিংসতায় সরাসরি জড়িত থাকায় বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল হাওলাদারকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।ছাত্রদল কখনো সন্ত্রাসী কর্মকান্ডকে প্রশ্রয় দিবে না। আমরা হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই। ওসমান সরদার হত্যাকান্ডে জড়িত সকল ব্যাক্তিকে বিচারের মুখোমুখি করতে হবে।

তারা আরও জানান,বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল হাওলাদারের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট-২ আসনের বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন ও ‘বিদ্রোহী প্রার্থী এম এ এইচ সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সদর উপজেলার পারনওয়াপাড়া ও কচুয়া উপজেলার ছিটাবাড়ি গ্রামে হওয়া দু’পক্ষের ওই সংঘর্ষে গুরুত্বর আহত ওসমান সরদার চিকিৎসাধীন অবস্থায়  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এই হামলায় বেলায়েত হোসেন ড্রিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল হাওলাদার সরাসরি জড়িত বলে জানায় এলাকাবাসি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, হত্যাকান্ডের বিষয়ে এখনো কেউ  অভিযোগ দেয়নি। তবে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ