বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রামপালে সকল সরকারি খাল দখলমুক্ত দাবিতে যুবদলসহ উন্নয়ন সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন বাগেরহাটে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ,তদন্তের দাবি বাগেরহাটে পলি ও দবির উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি বাগেরহাটে ২৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বাগেরহাটে পলি ক্লিনিকে অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্স আগুন, দগ্ধ চালক,পুড়েছে আরও ৮ মোটরসাইকেল সন্ত্রাসের কোন আশ্রয় স্থল বাগেরহাটে থাকবে না-রেঞ্জ ডিআইজি বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন  জুলাই সনদের সব দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না– মাহফুজুর রহমান

রামপালে সকল সরকারি খাল দখলমুক্ত দাবিতে যুবদলসহ উন্নয়ন সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন

রিপোর্টার- / ৬ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা. রামপালে সরকারি রেকর্ডভুক্ত সকল খাল অবৈধ দখলমুক্ত করে সংরক্ষণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় রামপাল উপজেলা বিএনপির আঞ্চলিক কার্যালয়ে যুবদলসহ উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নদী- খাল ও জলাশয় দখলমুক্ত করে স্বাভাবিকভাবে পনি প্রবাহ নিশ্চিত করার বিষয়ে সরকারের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও রামপাল উপজেলার বিভিন্ন সরকারি রেকর্ডভুক্ত খাল দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের দখলে রয়েছে। এ বিষয়ে স্থানীয় জনগণ বারবার প্রশাসনের কাছে লিখিত ও মৌখিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছেন।
তিনি আরও বলেন, খাল দখলের ফলে সামান্য বৃষ্টিতেই উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে একদিকে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তাই সরকারি সম্পত্তি রক্ষা ও খাল উদ্ধারে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— উপজেলার সব সরকারি রেকর্ডভুক্ত খাল দ্রুত চিহ্নিত করা। খালের সঠিক সীমানা নির্ধারণ করে সরকারি খুঁটি স্থাপন। অবৈধ দখলদারদের উচ্ছেদ। খালের নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে খনন ও সংস্কার কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যতে খাল দখল রোধে নিয়মিত তদারকি এবং কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. এহতেশামুল আলম মুন্সী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসা. জয়নব বেগম, বিএনপি নেতা মো. ওবায়েদুল্লাহ শিকদার, মো. জাকির হোসেন, যুবদল নেতা মো. ইমরান হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ জনস্বার্থে সরকারি খালসমূহ দ্রুত উদ্ধার ও সংরক্ষণে জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ