সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

বাগেরহাটে বাউল শিল্পি আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টার- / ৩৫১ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে মহান আল্লাহ তায়ালা ও পবিত্র কুরআন সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদ এবং বাউল শিল্পি আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমআর নামাজের পর পুরাতন কোর্ট মসজিদের সামনে থেকে জেলা ইমাম সমিতির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিন খান, সিনিয়র সহসভাপতি হাফেজ মোবারক হোসাইন, ফলপট্টি মসজিদের ইমাম মাওলানা শাহাজান আলী,  সাধারণ সম্পাদক মাওলানা মোঃ উল্লাহ আরিফী প্রমুখ।

বক্তারা বলেন, বাউল শিল্পি আবুল মহান আল্লাহ ও পবিত্র কুরআন সম্পর্কে কটুক্তি করে অমার্জনীয় অপরাধ করেছে। সারা পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। অতিদ্রুত তাকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে মুসলমানরা বসে থাকবে না। যেকোন মূল্যে বাউল শিল্পি আবুলকে শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।

মিছিল ও সমাবেশে ৫শতাধিক মুসল্লি অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ