শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

বাগেরহাটে ‘নিরাপদ সড়ক চাই’এর  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার- / ৩৭৫ পড়া হয়েছে
সময়- সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক বাগেরহাটে ‘নিরাপদ সড়ক চাই–এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে বাসস্ট্যান্ড এলাকায় র‌্যালী শেষে দ্যা সুইট প্যালেজ হোটেলের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। র‌্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামিমসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় ‘নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামিম, প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, সহসভাপতি এস এম রাজ, ট্রাফিক পুলিশের ইন্সেপেক্টর মাজাহারুল ইসলাম, সার্জেন্ট পলাশ, ‘নিরাপদ সড়ক চাই–এর সহসভাপতি হাসিবুর রহমান, এডভোকেট সাজ্জাদ হোসেন, সহ সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিক সহ আরও অনেকে।

আলী আকবর টুটুল বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে শুধু আইন নয়, সকলের সচেতনতা জরুরি। আমরা যদি দায়িত্বশীল হই দুর্ঘটনা অনেক কমে যাবে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামিম বলেন,  অতিরিক্ত গতি, ওভারটেকিং আর লাইসেন্সবিহীন যান চলাচলই দুর্ঘটনার বড় কারণ। সবাই নিয়ম মেনে চললে প্রাণহানি রোধ করা সম্ভব। নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। সরকার, প্রশাসন ও নাগরিকদের সমন্বিত প্রচেষ্টায় পরিবর্তন সম্ভব।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ