বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনে জেলে বহরে দস্যুদের হামলা, ট্রলারসহ ৫ জনকে অপহরণ মোংলা-রামপালের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন – প্রতিমন্ত্রীর বাগেরহাটে অস্বচ্ছল রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ সুস্থ কিশোরী, জলবায়ু সহনশীল উপকূল শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন  ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার

আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল

রিপোর্টার- / ৬৭ পড়া হয়েছে
সময়- শনিবার, ১১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. ​”আমরা অক্সিজেন নিচ্ছি আর কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, গাছ করছে ঠিক তার উল্টোটি। আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তাই আমরা যদি গাছকে ভালো রাখতে পারি, তবেই আমরা ভালো থাকতে পারব।” ​শনিবার (১১ জুলাই) সকালে বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল ইসলাম এসব কথা বলেন।

​সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এর আগে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এরপর তিনি জেলা পরিষদ ভবনের পাশে একটি ওষুধি ও একটি ফলদ বৃক্ষ রোপণ করেন।

​বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবে নিমগাছ রোপণ করেছিলেন। যারা হজ করতে গেছেন, তারা দেখেছেন যে ৪০-৫০ ডিগ্রি তীব্র তাপমাত্রার মধ্যেও সেই নিমগাছগুলো হাজিদের স্বস্তি দেয়। বলা হয়ে থাকে, যার বাড়িতে নিমগাছ আছে, তার বাড়িতে ডাক্তারের প্রয়োজন কমে যায়।”

​গাছ রক্ষায় কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “শুধু গাছ লাগালে হবে না, এর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। অবহেলার কারণে যদি কোনো প্রতিষ্ঠানের গাছ মারা যায় বা কোনো ক্ষতি হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

​অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির এবং বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।

​সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী, মেলায় বিভিন্ন প্রজাতির চারা নিয়ে মোট ১৯টি স্টল বসেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং আগামী ১৭ জুলাই সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ