শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সুস্থ কিশোরী, জলবায়ু সহনশীল উপকূল শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন 

রিপোর্টার- / ১০১ পড়া হয়েছে
সময়- রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি. বাগেরহাটে কিশোরী ও নারীর স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং উপকূলীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সুস্থ কিশোরী, জলবায়ু সহনশীল উপকূল” শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) দশানী যদুনাথ স্কুল এন্ড কলেজে
নারীকণ্ঠের আয়োজনে ও দ্য আর্থ সোসাইটির সহযোগিতায় নারীকণ্ঠ ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ ঝিমি মন্ডল, সুশাসন এর জন্য নাগরিক (সুজন)সম্পাদক এসকে এ হাছিব, বাংলাদেশ স্কাউটস,বাগেরহাট জেলা শাখার সম্পাদক সেখ সাকির হোসেন,  দশানী আদর্শ বালিকা বিদ্যালয়ের সভাপতি সৈয়দ জিয়াউর রহমান, সভাপতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারীকণ্ঠ ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সভাপতি জান্নাতুল ফেরদৌসী।  এছাড়াও যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা, বিভিন্ন সিবিও-সিএসও-এর কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, নারীকণ্ঠ ও দ্য আর্থ সোসাইটির প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে কিশোরী ও নারীর স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নিরাপদ পানি, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যসচেতনতা নিয়ে আলোচনা এবং সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছিল পটগান, পোস্টার প্রদর্শনী, লিফলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার কারণে উপকূলীয় অঞ্চলের কিশোরী ও নারীরা যে স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হচ্ছে, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুস্থ ও জলবায়ু-সহনশীল উপকূল গড়ে তোলাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ