শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বাগেরহাট-১ আসনে কপিল কৃষ্ণের মনোনয়ন বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার- / ৪৭১ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট-১ (মোল্লাহাট, চিতলমারী ও ফকিরহাট) আসনে আওয়ামী লীগের সাবেক নেতাকে বিএনপির মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মোল্লাহাট উপজেলার মাদ্রাসা ঘাট বাজার সংলগ্ন মেজের গাওলা এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভে অংশগ্রহণকারীরা ঝাড়ু হাতে নিয়ে কপিল কৃষ্ণ মন্ডলের মনোনয়ন বাতিলের দাবি জানান এবং তাকে “আওয়ামী লীগের গুপ্তচর” আখ্যা দেন। মিছিলে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।বিক্ষোভকারীরা জানান, বিএনপির প্রার্থী হিসেবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই বাবু কপিল কৃষ্ণ মন্ডল দীর্ঘদিন চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। আওয়ামী লীগ শাসনামলে তিনি নানা অনিয়ম, দুর্নীতি ও জনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। হঠাৎ করে এমন একজন ব্যক্তিকে বিএনপির মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

মোঃ সাজ্জাদ খান বলেন, যে ব্যক্তি আওয়ামী লীগের আমলে ক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষের উপর জুলুম করেছে, লুটপাট করেছে সে কীভাবে বিএনপির প্রার্থী হয়? এটা শুধু তৃণমূলের সঙ্গে প্রতারণা নয়, শহীদ জিয়ার আদর্শের সঙ্গেও বিশ্বাসঘাতকতা। কপিল কৃষ্ণকে আমরা মানি না, মানব না।

মিজর মোল্লা বলেন, এই মনোনয়ন প্রমাণ করে কেউ কেউ ভেতর থেকে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের দোসরকে টিকিট দিয়ে বাগেরহাটের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। অবিলম্বে এই মনোনয়ন বাতিল করতে হবে। আহাদ শেখ রহিম ও শেখ বলেন, কপিল কৃষ্ণ একজন মুখোশধারী আওয়ামী লীগার। আজ বিএনপির নাম ব্যবহার করে আবারও ক্ষমতার স্বপ্ন দেখছে। যদি দ্রুত মনোনয়ন বাতিল না করা হয়, তাহলে তৃণমূল আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা স্পষ্ট করে জানান, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট, বিতর্কিত ও জনবিরোধী কাউকে বিএনপির প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ