রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার

সুন্দরবনে ১২ মন অবৈধ কাকড়াসহ ৫ ব্যবসায়ী আটক

রিপোর্টার- / ২৩৮ পড়া হয়েছে
সময়- রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন থেকে আহরিত ১২ মন ১০ কেজি কাকড়াসহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। সুন্দরবন সংলগ্ন কালাবগি এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরেস্ট বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে কালাবগি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৯০ কেজি কাকড়া জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৩৯ হাজার টাকা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কাকড়া আহরণের অপরাধে ৫ কাকড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, তরুণ সরকার, মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ, মোহাম্মদ আজাদ সানা। আটক ব্যবসায়ীরা খুলনা জেলার দাকোপ উপজেলার কালাবগি এলাকার বাসিন্দা।

কাঁকড়ার প্রজনন মৌসুম হওয়ায় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২ মাস সুন্দরবনে থেকে কাঁকড়া শিকার এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ