মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

বাগেরহাটে ৯০ টি স্থানে বিনামুল্যে  ইন্টারনেট সেবা চালু

রিপোর্টার- / ৩০৭ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ফ্রি ইন্টারনেট সেবা চালু করলেন সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে শহরের খানজাহান আলী মাজার মোড় এলাকায় এ সেবার উদ্বোধন করেন সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান প্রিন্স। উদ্বোধনের মধ্য দিয়ে ওই এলাকার প্রায় ২০ মিটার ব্যাসার্ধের মানুষ এই ফ্রি ইন্টারনেট সেবার আওতায় আসবেন। পর্যায়ক্রমে বাগেরহাট জেলা জুড়ে ৯০টি স্থানে ফ্রি ওয়াইফাই সেবা স্থাপন করা হবে। এই সেবা ব্যবহার করতে কোনো ধরনের পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। সকল শ্রেণি-পেশার মানুষ সহজেই এটি ব্যবহার করতে পারবেন।

স্থানীয় আটো চালাক আব্দুল করিম বলেন, অনেক সময় যাত্রী না থাকলে বসে থাকি। তখন মোবাইলে ইন্টারনেট থাকলে দেশ বিদেশের খবর জানতে পারবো। ফ্রি সেবায় হলে আমাদের মতো মানুষের অনেক উপকার হবে। দোকানদার শহিদুল ইসলাম বলেন, অনলাইন লেনদেন, বিকাশ-নগদের কাজ সবই এখন ইন্টারনেট নির্ভর। দোকানে বসেই ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারলে সময় আর খরচ দুটোই বাঁচবে।  উদ্বোধনী অনুষ্ঠানে মেহেদী হাসান প্রিন্স বলেন,আজকের দিনে ইন্টারনেট আর বিলাসিতা নয়, এটা মৌলিক প্রয়োজন। শিক্ষার্থী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী সবার জন্য ইন্টারনেট দরকার। সেই চিন্তা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। বাগেরহাটকে ধাপে ধাপে একটি ডিজিটাল জেলার দিকে এগিয়ে নিতে চাই। জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের এই ইন্টারনেট সেবা পৌঁছে যাবে হবে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ