মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কাঠ বোঝাই ট্রলির ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানচালক নিহত, আহত ৪ বাগেরহাট শহরের মুক্তিযোদ্ধা নিক্সন মার্কেটে  আগুনে পুড়ে গেছে ১৩ টি দোকান নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বাগেরহাটে আনসারদের প্রস্তুতিমূলক সমাবেশ, দায়িত্বে ৭ হাজার ১১১ সদস্য মা-বোনদের হেনস্থা করার মত আচরণ করলে, ছাড় দেওয়া হবে না-জামায়াত প্রার্থী রাহাদ জয়ী হলে শান্তির জনপদ হবে রামপাল-জামায়াতের প্রার্থী আব্দুল ওয়াদুদ যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করবে বা মামলা বাণিজ্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে–এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বাগেরহাটে হাতপাখা প্রতিকের মিছিল ও সমাবেশ সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল সুন্দরবন ডাকাতমুক্ত করার প্রতিশ্রুতি বাগেরহাট–৪ আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দের ঐক্যবদ্ধ হলে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব–সোমনাথ দে

বাগেরহাটে কাঠ বোঝাই ট্রলির ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানচালক নিহত, আহত ৪

রিপোর্টার- / ১৪ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে কাঠ বোঝাই ট্রলির ধাক্কায় কামরুল ইসলাম (৪০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের চিংড়ি গবেষণা  কেন্দ্রের সামনে এই দূর্ঘটনা ঘটে। এসময় ট্রলির চালক ও ভ্যানের যাত্রীসহ ৪ জন আহত হয়েছেন।

নিহত মোঃ কামরুল শেখ বাগেরহাট সদর উপজেলার ভাতশালা গ্রামের সিরাজুল শেখের ছেলে। আহতরা হলেন, ভান যাত্রী রনি হাওলাদার ও  আওয়াল সরদার, ট্রলি চালক মোঃ সোহেল মৃধা, যাত্রী শরিফুল ডাকুয়া। চিংড়ি গবেষনা কেন্দ্রে থাকা সেনাক্যাম্প সূত্রে জানাযায়, পিরোজপুর-বাগেরহাট মহাসড়ক দিয়ে বাগেরহাট শহরের দিকে আসা  কাঠ বোঝাই ট্রলি বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যান ও ট্রলি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রলির চালকসহ দুইজন এবং ভ্যানের চালকসহ তিন জন গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে চিংড়ি গবেষণা কেন্দ্র আর্মি ক্যাম্পের ২৩ আরই ব্যাটেলিয়ান, মেডিকেল অফিসার মেজর হুমায়ুন ও ক্যাপ্টেন তৌহিদের নেতৃত্বে ক্যাম্পের সেনা সদস্যগণের সহযোগিতায় আহতদের ২৫০ শয্যা জেলা হাসপাতালে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স যোগে ভর্তি করা হয়।  ভ্যান চালক মোঃ কামরুল শেখকে মৃত ঘোষনা করেন এবং ভ্যান যাত্রী রনি হাওলাদারের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। টলিতে থাকা সোহেল মৃধা ও শরিফুল ডাকুয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল বাগেরহাটে চিকিৎসাধীন রয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুম খান জানান, সড়ক দূর্ঘটনায় এক ভ্যান চালক নিহত ও চার জন আহত হয়েছেন। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ