সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার বাগেরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য নিরসন দিবস পালিত মালয়েশিয়ার শ্রমবাজার উম্মুক্তের দাবীতে বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্য ফ্রন্টের মানববন্ধন   বাগেরহাট জেলা স্যানেটারী এন্ড টাইলস্ মালিক সমিতি সভাপতি মনিরুজ্জামান ও সম্পাদক আজাদ নির্বাচিত গ্রামে পোড়া গন্ধ : বিশ্বাস ও শেখ গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ : লুটপাট ও ৪০ বসতবাড়ি অগ্নিসংযোগ বাগেরহাটে কিশোরী রিয়া মনি হত্যায় গ্রেপ্তার ৩ :  দায় স্বীকার করে এক আসামীর আদালতে জবানবন্দী বাগেরহাটে গুলি করে যুবককে হত্যার ঘটনায় মামলা, নিজ বাড়িতে দাফন সম্পন্ন বাগেরহাটে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা স্বাধীনতা দিবসে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র‌্যালি ও পথসভা বাগেরহাটে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

মোল্লাহাটে সার–কীটনাশক বিক্রিতে অনিয়মের অভিযোগে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা

রিপোর্টার- / ৩৯ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি. বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সার ও কীটনাশক বিক্রিতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার ৬ নং কোদালিয়া ইউনিয়নের ডিলার এস এম মোস্তাফিজুর রহমানের দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার ও কৃষি সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর ছড়িয়ে পড়লে বৈধ ও অবৈধ অনেক সার–কীটনাশক বিক্রেতা নড়েচড়ে বসেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে প্রকাশিত এক প্রতিবেদনে উপজেলার বিভিন্ন এলাকায় সরকারের অনুমোদনবিহীন, ভেজাল ও নিষিদ্ধ কোম্পানির সার–কীটনাশক বিক্রির অভিযোগ উঠে। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মাটির উর্বরতা ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা।
খুলনা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল আলম আসাদ জানান, ভেজাল ও নিম্নমানের সার ব্যবহারে মাটির ভৌত ও রাসায়নিক গুণাগুণ নষ্ট হয় এবং দীর্ঘমেয়াদে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানবদেহে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু জানান, কৃষকের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ