শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোল্লাহাটে সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত

রিপোর্টার- / ২০০ পড়া হয়েছে
সময়- রবিবার, ৮ মার্চ, ২০২৬

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে কাহালপুর (ঢাকা–খুলনা) মহাসড়কে নুর ইসলাম (২৭) নামে এক যুবককে গুলিকরে হত্যা চেষ্টার অভিযোগ উঠছে।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ নুর ইসলাম মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে (কুলিয়া গ্রামে) যাচ্ছিলেন। এ উক্ত স্থানে পৌঁছালে আততায়ীদের ছোড়া গুলি বিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যান। হামলা কারিরা দ্রত ঘটনাস্থল ত্যাগ করলে পথচারীরা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফরমান জানান, আহত যুবকের কানের পেছনে মাথার নিচে সহ শরীরের বিভিন্ন স্থানে মোট তিনটি জখম রয়েছে,  এছাড়া সড়কে ছিটকে পড়ার কারণে তার কোমরেও আঘাত লেগেছে। আহতের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষরয় ভুক্তভোগী পরিবার জানায়, আহত নুর ইসলাম মোল্লাহাট বাজারে জামায়েত নেতা ইয়াছিনের হার্ডওয়ারের দোকানে চাকরি করে। রোজকার মতন বাড়ী ফেরার পথে তার উপর এ হামলা করা হয়েছে। তবে কে বা কারা তার উপর হামলা করেছে তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ  কাজী রমজানুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্কশন করেছে। ভূক্তভোগির পরিবারের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। হামলার কারন জানতে পুলিশ কাজ করছে, ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ