সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন

বাগেরহাটে আধুনিক বাসস্ট্যান্ড, নিউমার্কেট ও পার্ক নির্মানে নাগরিক সংলাপ

রিপোর্টার- / ১৯০ পড়া হয়েছে
সময়- সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে আধুনিক বাস টার্মিনাল, নিউ মার্কেট ও পৌরপার্ক উন্নয়নের লক্ষে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।

স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক ডাঃ মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে সংলাপে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, কোস্টাল টাউন ক্লাইমেট রেজিলিএন্স প্রজেক্ট(সিটিসিআরপি)‘র প্রকল্প পরিচালক সরকার মো: সাজ্জাদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা জামায়াতের আমীর মাও. মোঃ রেজাউল করিম প্রমুখসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, পৌরসভার কর্মকর্তা, পৌরসভার অংশীদার ও উপকারভোগীরা অংশগ্রহন করেন।

সংলাপে, বাগেরহাটের কেন্দ্রীয় বাসস্টান্ডকে আধুনিক বাস টার্মিনালে রুপান্তর, দীর্ঘদিনের পুরোনো নিউ মার্কেটকে ভেঙ্গে আধুনিক পৌর মার্কেট নির্মান ও পৌর পার্কে উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়। কোস্টাল টাউন ক্লাইমেট রেজিলিএন্স প্রজেক্ট(সিটিসিআরপি)‘র প্রকল্পের অধীনে ১১৫ কোটি টাকা ব্যয়ে এই নির্মান কাজ সম্পন্ন হবে বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ