মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের 

বাগেরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ১ জন  অংশগ্রহণ

রিপোর্টার- / ৯১ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. সারাদেশের মতো বাগেরহাটেও শান্তিপূর্ণভাবে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল)সকাল ১০টায় ৯টি উপজেলার ৫২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। এবার  জেলায় মোট ১৮ হাজার ১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে যশোর শিক্ষা বোর্ডের (সাধারণ) ১২ হাজার ৫৪ জন, মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ১ হাজার ৫২৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ৪ হাজার ৪২১ জন পরীক্ষার্থী রয়েছে।  পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রে সচিবের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ট্যাগ অফিসার,  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কক্ষ পরিদর্শকরা দায়িত্বে রয়েছে। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসকদের নেতৃত্বে পরিদর্শন দল কেন্দ্রগুলো পরিদর্শন করছেন।

এদিকে পরীক্ষার্থীদের যাতায়াত ও অভিভাবকদের ভোগান্তি কমাতে মাঠে নেমেছে জেলা ছাত্রদল। তারা বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ গ্রহণ করেছে।   এসএসসি পরীক্ষার্থী মুন্সী শেখ বলেন, আমি পরীক্ষা দিতে ভুল করে অন্য কেন্দ্রে চলে গেছিলাম। হাতে সময়ও কম ছিল। পরে ছাত্রদলের ভাইয়েরা আমাকে মোটর সাইকেলে করে আমাকে কেন্দ্রে এগিয়ে দিয়ে গেছে। তাদের এ ধরণের কাজ অব্যাহত থাকুক সেই প্রত্যাশায় করি  আরেক পরীক্ষার্থী দীপা দাস বলেন, ছাত্রদল এই তীব্র গরমের ভিতরে আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে। আমাদের বাবা মা এর জন্য ছাউনির ব্যবস্থা করেছে। তাদের এ ধরণের সেবা পেয়ে আমাদের খুব ভালো লাগছে।  অভিভাবক মো. আব্দুল করিম আগে গরমে দাঁড়িয়ে থাকতে কষ্ট হতো। এখন বসার জায়গা আর পানির ব্যবস্থা থাকায় অনেকটা স্বস্তি লাগছে।”

অভিভাবক রহিমা বেগম ছেলেকে নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম। এখানে এসে দেখছি ভালো পরিবেশ, সহযোগিতাও পাচ্ছি—এতে ভরসা পাচ্ছি।   জেলা ছাত্রদলের  নেতা শেখ আল মামুন  বলেন, পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে জন্য আমরা ট্রাফিক ম্যানেজমেন্টে সহায়তা করছি। কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বা কেন্দ্র খুঁজে পেতে সমস্যা হলে আমাদের হেল্পলাইনে কল করলেই দ্রুত ভলান্টিয়ার পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, অভিভাবকদের জন্য কেন্দ্রের পাশে বসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ফ্রি পানি ও স্যালাইন সরবরাহ করা হচ্ছে, যাতে এই গরমে কেউ অসুস্থ হয়ে না পড়ে।     সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনের কঠোর নজরদারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের এমন সহযোগিতার ফলে বাগেরহাটে শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী বলেন, খুবই শান্তিপূর্ণভাবে বাগেরহাটে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আমরা কেন্দ্রে কেন্দ্রে ঘুরছি। এখনও কোথাও কোন সমস্যার খবর পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ