বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল খুলনায় ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী রামপালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নাশকতা বিরোধী শোডাউন খুলনায় কেকেবিএইউতে নেক্সটজেন রিচার্স ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগ   বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ণ করতে হবে-নাসীরুদ্দীন পাটওয়ারী বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন লোকালয়ে জীবন্ত ছাগল গিলে খাওয়ার চেষ্টা অজগরের, আতঙ্ক বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

মোল্লাহাটে শত্রুতার জেরে হত্যা, প্রতিপক্ষের বাড়ি ঘর ভাঙচুর-লুটপাট

রিপোর্টার- / ২৩০ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
oppo_0

মোল্লাহাট প্রতিনিধি.বাগেরহাটের মোল্লাহাটে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে দিন ইসলাম বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পরদিন নিহতের প্রতিপক্ষ পরিবারের বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট শুক্রবার চর উদয়পুর গ্রামের মৃত রেজাউল বিশ্বাসের ছেলে দিন ইসলাম বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা সরদারবাড়ি এলাকায় প্রতিপক্ষের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত শনিবার সকালে মারা যান। রবিবার চর উদয়পুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

অভিযোগ রয়েছে, দিন ইসলামের মৃত্যুতে উত্তেজিত হয়ে পরদিন রবিবার প্রতিপক্ষ পরিবারের কয়েকটি কাঁচা ও পাকা ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় আতঙ্কে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন। ভাঙচুরের শিকার হওয়া ঘরগুলোর মধ্যে হোসাইন বিশ্বাস, কিবরিয়া বিশ্বাস, মোস্তফা বিশ্বাস ও মুসা বিশ্বাসের বাড়িঘর সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।

তবে নিহতের স্বজনরা অভিযোগ অস্বীকার করে জানান, তারা কোনো ভাঙচুর বা লুটপাটে জড়িত নন। বরং তারা হত্যাকাণ্ডের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ