শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন লোকালয়ে জীবন্ত ছাগল গিলে খাওয়ার চেষ্টা অজগরের, আতঙ্ক বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা

বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রিপোর্টার- / ১০৯ পড়া হয়েছে
সময়- শনিবার, ২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

বাগেরহাটে পৃথক দুটি অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।শনিবার (০২ মে) সকালে সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড়স্থ জারিফ হোটেলের সামনে পার্বতী ট্রাভেলস্ লিঃ নামের একটি যাত্রীবাহী বাসের তেলের ট্যাংকের পিছন থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনের সাথে জড়িত থাকার অপরাধে বাস চালকের সহযোগী রবিউল ইসলাম(২৪)কে আটক করা হয়।

আটক রবিউল জেলার শরণখোলা উপজেলার গোলবুনিয়া আমড়াগাছি গ্রামের সোহরাব খানের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এদিকে শুক্রবার দিবাগত রাত ১১টা ১০ মিনিটে শহরের বাগেরহাট বিআরটিএ কার্যালয়ের সামনে থেকে দুই হাজার পিস ইয়াবাসহ বাহাদুর হাওলাদার (২৫) নামের এক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক বাহাদুর হাওলাদার শরণখোলা উপজেলার রাজেশ্বর গ্রামের হাবিব হাওলাদারের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের পরিদর্শক-এস, এম, জাফরুল আলম, বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মো: মিজানুর রহমান বলেন, যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে রায়েন্দা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ চালকের সহযোগীকে আটক করা হয়েছে। বাহাদুর হাওলাদার ২ হাজার পিস ইয়াবাসহ তার গন্তব্যে যাওয়ার জন্য ইজিবাইকে ওঠার চেষ্টা করছিলেন। এসময় তাকে তল্যাশি চালিয়ে ইয়াবাসহ আটক করা হয়। দুটি ঘটনায় মামলা দায়ের পূর্বক আসামী ও আলামত আদালতে সোপর্দ করা হয়েছে

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ