বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ২৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বাগেরহাটে পলি ক্লিনিকে অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্স আগুন, দগ্ধ চালক,পুড়েছে আরও ৮ মোটরসাইকেল সন্ত্রাসের কোন আশ্রয় স্থল বাগেরহাটে থাকবে না-রেঞ্জ ডিআইজি বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন  জুলাই সনদের সব দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না– মাহফুজুর রহমান ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা অভিযান  বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে রেড ক্রিসেন্ট ইউনিটের ফুলেল শুভেচ্ছা বাগেরহাটে চুরি করা ১১টি গরু উদ্ধার, ট্রাকসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক  মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা 

বাগেরহাটে জুলাই সনদ ও গনভোটের রায় বাস্তবায়নে ১১ দলের বিক্ষোভ 

রিপোর্টার- / ১৯৬ পড়া হয়েছে
সময়- রবিবার, ৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে জুলাই সনদ, গনভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের উর্দ্ধোগতি রোধ ও জনদূর্ভোগ লাঘবের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (০২ এপ্রিল)বিকেলে ১১ দলীয় ঐক্য জোটের ব্যানারে রেলরোড চত্বর থেকে এই মিছিল বের করা হয়। শহরের স্বাধনার মোড়, শালতলা, মিঠাপুকুর পাড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিশু হাসপাতাল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় মিছিলকারীরা।  এতে বক্তব্য দেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাও. মোঃ রেজাউল করিম, নায়েবে আমীর এ্যাড. আব্দুল ওয়াদুদ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি বাগেরহাট জেলা সমন্বয়ক মোরশেদ আনোয়ার সোহেল, এনসিপি নেতা লাবিব আহমেদ, এ্যাড. আল আমিন, আলমিন খান, জামায়াত নেতা এ্যাড. মোস্তাইন বিল্লাহ প্রমুখ।  বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, তারা দুটি ভোটে অংশগ্রহন করেছে। কিন্তু একটি ভোটকে গ্রহন করে, আরেকটি ভোটকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে সরকার। এই নীতির উপর তারা যদি অটল থাকে, তাহলে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করবে। এছাড়া দ্রব্যমূল্যের উর্দ্ধোগতি, জ্বালানি সংকটে দেশের মানুষ আজ হতাশ। মানুষ এসব থেকে মুক্তি চায়। সব শেষ জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের উর্দ্ধোগতি রোধ ও জনদূর্ভোগ লাঘব এবং গনভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ