বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক কৃষকদল নেতার খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাগেরহাট জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা বাগেরহাটে ১ লাখ ৮৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল   

খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

রিপোর্টার- / ৬ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে| বুধবার (৮ জুলাই) বেলা ১১ টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরে চতুর্থ কিস্তির কল্যাণ ট্রাস্টের অনুদানের ২০ লক্ষ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়| এর মধ্যে খুলনার ২২ জন, যশোরের ১৫ জন, সাতক্ষীরার ১২ জন, নড়াইলের ১২ জন ও বাগেরহাটের ৯ জন রয়েছে|
যশোর জেলা সিনিয়ার তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানে’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান| অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো.রাশিদুল ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজে’র সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম|
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাতক্ষীরার আবু সাঈদ বিশ্বাস, খুলনার মাকসুদ আলী, নড়াইলের হুমায়ুন কবির রিন্টু প্রমূখ|
প্রধান অতিথির বক্তব্য যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, বিগত সময়ের মত দলীয়করণ না করে প্রকৃত সাংবাদিকদের অনুদান দেওয়া হচ্ছে| কে কোন দলের ও মতের সেটা দেখা হচ্ছে না| আবেদনে সকল তথ্য ঠিক থাকলে তিনি অনুদান পাচ্ছেন| বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী| এখন আর বিগত দিনের মত হামলা মামলায় শিকার হন না| গনতন্ত্রের স্বার্থে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই| তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে|
সাংবাদিক নেতৃবৃন্দ অনুদানের পরিমাণ বৃদ্ধির দাবি জানিয়ে বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও চিকিৎসার খরচ অনেক বেড়ে যাওয়ার কারণে অনুদানের পরিমাণ বাড়াতে হবে| যে টোকেন মানি দেওয়া হচ্ছে তাতে চিকিৎসার খরচ হয় না |
উল্লেখ্য, সারাদেশে ২০২৫-২০২৬ অর্থবছরের আর্থিক সহায়তা/অনুদানের জন্য আবেদনকারীদের মধ্যে ৫০৩ জন সাংবাদিক/সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৮৫ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ