শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​

রিপোর্টার- / ৮৯ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোড়েলগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ এনামুল হাওলাদার (৪০) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কোনো প্রকার আপস করা হবে না বলে জানিয়েছে পুলিশ সুপার।  ​

আটক মোঃ এনামুল হাওলাদার মোড়েলগঞ্জ উপজেলার ঝিলবুনিয়া গ্রামের মুনসুর আলী হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোড়েলগঞ্জ উপজেলার ঝিলবুনিয়া এলাকায় পুলিশের একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। শুক্রবার ভোর রাতে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আট করে । পরে ঘরে তল্লাশি করে তাঁর কাছ থেকে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ​

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, আটক এনামুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত যে-ই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ