বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা গণভোটের বাস্তবায়ন দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ, রাজপথে থাকার হুঁশিয়ারি বাগেরহাটে মাজার সংলগ্ন দিঘীর ঘাট থেকে কুকুরকে ধরে নিয়ে গেল কুমির, বাগেরহাটে পেট্রোল পাম্পে দীর্ঘ সারি, পানি ও স্যালাইন নিয়ে জেলা ছাত্রদল বাগেরহাটে আধুনিক বাসস্ট্যান্ড, নিউমার্কেট ও পার্ক নির্মানে নাগরিক সংলাপ বাগেরহাট জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের কাজ না করে এবং নামমাত্র কাজ দেখিয়ে টাকা উত্তোলনের  অভিযোগ, ৩ সদস্য তদন্ত কমিটি গঠন 

শরণখোলায় বাউবির উপ-আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন

রিপোর্টার- / ১৯৩ পড়া হয়েছে
সময়- শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) একটি উপ-আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য এবিএম ওবায়দুল ইসলাম।

প্রভিসি অধ্যাপক ড.দিল রওশন জিন্নাত আরা নাজনিনের সভাপতিত্বে ও  সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন,বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, বাগেরহাট  সরকারি পিসি কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম, বাউবির ট্রেজারার  ড.আবুল হাসনাত মোহাঃ শামীম, শরণখোলা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আলম ফকির, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত,সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন মিলন প্রমূখ।

অনুষ্ঠানে কলেজ শাখা,মাধ্যমিক বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রধান অতিথি উপার্চায্য এবিএম ওবায়দুল ইসলাম বলেন, উপকূলের সুবিধা বঞ্চিত মোংলা, মোরেলগঞ্জ, মঠবাড়িয়া, শরণখোলা, রামপাল, পিরোজপুর (৬টি) উপজেলা নিয়ে গঠিত উপ-আঞ্চলিক এ কেন্দ্রটি শিক্ষার্থীদের জন্য অনেক উপকারে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ