শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে মাদকসেবীদের হামলায় আহত ৩,  গ্রেপ্তার ২

রিপোর্টার- / ৪২৯ পড়া হয়েছে
সময়- সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের শরণখোলায় উপজেলায় মাদকসেবনে বাধা দেওয়ায় তিন ব্যক্তিকে পিটিয়ে আহত করেছেন মাদকসেবীরা। রোববার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, চালিতাবুনিয়াগ্রামের শফিকুল ইসলাম (৩৫), নাসিম খান (৪০) ও রিয়াদুল হাওলাদার (৩৮)। এদের মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত শফিকুল ইসলাম শরণখোলা হাসপাতালে ভর্তি রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, একই গ্রামের সজীব হাওলাদার (২৩) ও মিরাজ হাওলাদার (২২)।পুলিশ জানায়, রাতে একটি চক্র মাদক সেবনের জন্য চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে। স্থানীয়রা বুঝতে পেরে সেখানে যায় এবং তাদের বাঁধা প্রদান করে। এতে মাদকসেবীরা ক্ষিপ্ত হয়। উভয় পক্ষ উত্তেজিত হয়। এক পর্যায়ে স্থানীয় নিরীহ মানুষদের উপর মাদকসেবীরা হামলা করে। এতে তিনজন আহত হয়। পরে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে দুই মাদকসেবীকে ধরে পুলিশে সোপর্দ করে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, আটক দুই মাদকসেবীর কাছ থেকে চার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ