মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

শেখ হাসিনার ফাঁসির রায়ে বাগেরহাটে মিস্টি বিতরণ

রিপোর্টার- / ৪৬২ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায়ে রিকশা চালক ও শ্রমিকদের মাঝে মিষ্টি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। সোমবার (১৭ নভেম্বর) বিকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী ট্রাফিক মোড়সহ শহরের বিভিন্ন স্থানে এই মিষ্টি বিতরণ করেন।

মিস্টি বিতরণ কার্যক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এস এম সাদ্দাম হোসেন, যুগ্ম সদস্য সচিব শেখ বাদশা, মেসবাহুল আরফিন, রবিউল ইসলাম ফয়সাল, হৃদয়, ইকবাল হোসেন শুভ, রনিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর এই রায়ে খুশি বাগেরহাটের রিকশা চালক, শ্রমিক ও স্থানীয়রা।

ফ্যাসিস্ট আমলে বাগেরহাটে সব থেকে বেশি নির্যাতনের স্বীকার হয়েছে রিকশা চালক, অটো চালক ও শ্রমিকরা। এজন্য আজকের এই রায়ে আমরা যে আনন্দিত। সেই আনন্দ তাদের সাথে ভাগাভাগি করার জন্য  রিকশা চালক, অটোচালক শ্রমিকদের মাঝে মিস্টি বিতরণ করা হয়েছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা।
অন্যদিকে রায়ে বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় খন্ড খন্ড মিছিল করেছে বিএনপি ও জামায়েতে ইসলামীর নেতাকর্মীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস মিছিল ও মিস্টি বিতরণ করেছে শহরে। এছাড়া কচুয়া, মোরেলগঞ্জ, রামপাল, চিতলমারী, মোল্লাহাট উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে মিস্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ