নিজস্ব প্রতিবেদক. প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বাগেরহাট শহরের খানজাহান আলী মাজার মোড় থেকে আনন্দ মিছিল বের করা হয়। এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাজার মোড়ে এসে জড়ো হন। পরে জেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। মাজার গেটের সামনে । আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, যুবদল নেতা ওমর আলী মুন্নাসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাগেরহাটের মানুষ এখন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উচ্ছ্বাসিত। আমাদের যারা নেতাকর্মীরা আছে আমাদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। আমরা আশা করছি, বাগেরহাটে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে যে উন্নয়ন হয়নি, প্রধানমন্ত্রীর এই আগমনের মধ্য দিয়ে সেই উন্নয়ন হবে। অবহেলিত বাগেরহাটবাসীর দুঃখ দুর্দশা দূর হবে। ইতিমধ্যে আমরা অনেক সাড়া পেয়েছি। জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ বলেন, বাগেরহাটবাসীর অনেক প্রত্যাশা মানবিক প্রধানমন্ত্রীর কাছে। বাগেরহাটবাসীর চাওয়া একটি মেডিকেল কলেজ হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয়, সুপেয় পানির জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা। এছাড়া পর্যটনখাত বিকাশিত হবে এবং মোংলা বন্দরের ব্যবসা বানিজ্য আরও প্রসারিত হবে। তিনি আরও বলেন, দীর্ঘদিন যাবত জেলা বিএনপির পূনাঙ্গ কোন কমিটি নেই। সাংগঠনিকভাবেও বিএনপি দীর্ঘদিন খারাপ অবস্থানে আছে। সেখান থেকে সাংগঠনিকভাবে বিএনপিকে আরো শক্তিশালী করতে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর কমিটিগুলো জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে দৃষ্টি দেবেন বলে আমরা আশা করি।