শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বাগেরহাটে চাঁদা না পেয়ে কর্মচারীদের বেধে ঘেরের চিংড়ি লুট

রিপোর্টার- / ৫০৫ পড়া হয়েছে
সময়- রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে মৎস ঘেরে বিষ দিয়ে মাছ লুট করার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার রঞ্জিতপুর এলাকায়  সুশান্ত দাসের চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ সুশান্ত দাস জানান, গত কয়েকদিন ধরে পার্শ্ববর্তী রামপাল এলাকার হাসান হোসেন বাহিনীর লোকজন আমার ভাইদের ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় শনিবার গভীর রাতে আমাদের চিংড়ি ঘেরের কর্মচারী ও পার্শ্ববর্তী ঘেরের কর্মচারী চারজনকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে জিম্মি করে। পরে তারা ঘেরে বিষ দিয়ে মাছ মেরে নেয়। এতে প্রায় আমার ৫ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হয়েছি।

তিনি আরও জানান, মাছ লুট করে নেওয়ার পরও যাবার সময় চাঁদা না দিলে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। স্থানীয় ফাড়ি পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। প্রশাসনের কাছে এর ন্যায়বিচার চাই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আলাউদ্দিন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ