নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে জুলাই সনদ, গনভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের উর্দ্ধোগতি রোধ ও জনদূর্ভোগ লাঘবের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ এপ্রিল)বিকেলে ১১ দলীয় ঐক্য জোটের ব্যানারে রেলরোড চত্বর থেকে এই মিছিল বের করা হয়। শহরের স্বাধনার মোড়, শালতলা, মিঠাপুকুর পাড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিশু হাসপাতাল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় মিছিলকারীরা। এতে বক্তব্য দেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাও. মোঃ রেজাউল করিম, নায়েবে আমীর এ্যাড. আব্দুল ওয়াদুদ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি বাগেরহাট জেলা সমন্বয়ক মোরশেদ আনোয়ার সোহেল, এনসিপি নেতা লাবিব আহমেদ, এ্যাড. আল আমিন, আলমিন খান, জামায়াত নেতা এ্যাড. মোস্তাইন বিল্লাহ প্রমুখ। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, তারা দুটি ভোটে অংশগ্রহন করেছে। কিন্তু একটি ভোটকে গ্রহন করে, আরেকটি ভোটকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে সরকার। এই নীতির উপর তারা যদি অটল থাকে, তাহলে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করবে। এছাড়া দ্রব্যমূল্যের উর্দ্ধোগতি, জ্বালানি সংকটে দেশের মানুষ আজ হতাশ। মানুষ এসব থেকে মুক্তি চায়। সব শেষ জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের উর্দ্ধোগতি রোধ ও জনদূর্ভোগ লাঘব এবং গনভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তিনি।