রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

রিপোর্টার- / ১৩৭ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১লা বৈশাখ)সকালে বাগেরহাট জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে বাগেরহাটে বর্ষবরণের কার্যক্রম শুরু হয়। গান শেষে স্টেডিয়ামের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্নাঢ্যা শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রাটি জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এসে শেষ হয়।

সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে পাঁচদিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে এসময়, পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনুসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

পাঁচদিন ব্যাপি মেলায় ২০টি স্টলে বিভিন্ন গ্রামীন খাবার, সৌখিন পন্য, পান্তা ইলিশসহ বিভিন্ন পন্যের পশরা সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা।

এছাড়া ১লা বৈশাখ উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১লা্ বৈশাখ উদযাপন, কারাগার, হাসপাতাল, শিশুপরিবার এবং এতিম খানায় উন্নত খাবার পরিবেশন, কারাগার ও শিশুপরিবারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, সুবিধামত সময়ে জেলা শিশু একাডেমী ও গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ