শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বাগেরহাটে ২৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী

রিপোর্টার- / ২৮২ পড়া হয়েছে
সময়- বুধবার, ১২ আগস্ট, ২০২৬

শিক্ষার সুযোগ থেকে কোনো শিশু যেন পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্যকে সামনে রেখে বাগেরহাটে ২৫০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ১০ আগস্ট দুপুরে বাগেরহাট সম্মিলনী স্কুলের হলরুমে
‘ আশার আলো সেবা ফাউন্ডেশন’ আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও শিক্ষা এবং আইসিটি জয়দেব চক্রবর্তী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার ‘আশার আলো সেবা ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান খান আশরাফুল ইসলাম,
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের সেক্রেটারি মাহবুবুর রহমান টুটুল। আশার আলো ফাউন্ডেশন পরিচালনা মনির হোসেন পাটোয়ারী।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। সমাজের বিত্তবান মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ঝরে পড়া রোধের পাশাপাশি শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করা সম্ভব
।
আয়োজকরা জানান, শিশুদের শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে তাদের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চলমান থাকবে।

 

শেষ পর্যন্ত ২৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় আমার আলো সেবা ফাউন্ডেশন এর এই মানবিক আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ