বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

মোল্লাহাটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

রিপোর্টার- / ২৩৯ পড়া হয়েছে
সময়- রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
oppo_0

মোল্লাহাট প্রতিনিধি. বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় এক র‌্যালি গাড়ফা বাজার সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিরে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দিপ্তী ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, অধ্যক্ষ মাওলানা মোঃ বশির উদ্দিন, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, ও প্রধান শিক্ষক এস এম ফরিদ উদ্দিন, মাদ্রাসা শিক্ষক মাহমুদুল হাসান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক সমাজই জাতির বিবেক। একটি সুশিক্ষিত ও নৈতিক সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাঁরা আরও বলেন, বর্তমান প্রজন্মকে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তুলতে শিক্ষকদের আত্মনিবেদিত ভূমিকা জাতির অগ্রযাত্রার মূল চালিকাশক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ