শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা

খুলনা ও বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক

রিপোর্টার- / ৩০৩ পড়া হয়েছে
সময়- রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. খুলনা ও বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাগেরহাটসহ ৭ জেলার ১০টি আন্তজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি । রবিবার (১৬ নভেম্বর) সরকারি অনুমতি ছাড়া বিআরটিসি ও ইজিবাইক, মাহেন্দ্র, নছিমনসহ সকল প্রকার থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে বাগেরহাট প্রেসক্লাবে  সাংবাদিক সম্মেলন ও শহীদ মিনার সড়কে মানববন্ধন  কর্মসুচি পালন করেন মালিক সমিতির নেতৃবৃন্দ।

মালিক সমিতির পক্ষ থেকে রুপসা বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি সভাপতি মো. আনোয়ারুল ইসলাম জানান,সরকারি অনুমতি ছাড়া বিআরটিসি ও ইজিবাইক, মাহেন্দ্র, নছিমনসহ সকল প্রকার থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে একাধিকবার প্রশাসনের সাথে বৈঠকে সমঝোতা হয়নি। আমাদের তিন দফা দাবী তারা মেনে না নেওয়ায় খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল  বিভাগের ৭টি জেলার ১০টি বাস মালিক সমিতির পক্ষ থেকে ২ ডিসেম্বর থেকে  খুলনা ও বরিশাল বিভাগে ১৮ টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের আহবান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন যাবত দক্ষিনাঞ্চলের  মালিক শ্রমিকরা বিভিন্ন ভাবে বৈষম্য ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে আসছে।  সরকার অনুমোদন ছাড়া  বিআরটিসি নামধারী গাড়ীগুলি লাগামহীন ভাবে সড়ক সমূহে চলাচল করছে। নিলামকৃত বিআরটিসি গাড়ী নিলাম কিনে কোন রকম মেরামত করে বিআরটিসির নাম ব্যবহার করে চলাচল করছে। যা সম্পূর্ণ আইনের পরিপন্থী। প্রভাবশালীরা ডিপো ম্যানেজারদের  সাথে অনৈতিক যোগসাজসে এ ধরনের কর্মকান্ড চালিয়ে আসায় অভ্যান্তরীন রুটে বাস মালিক ও  শ্রমিকদের আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছে।এছাড়া সরকারি অনুমোদনবিহীন অবৈধ ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, করিমন যত্রতত্র বেপরোয়া ও ইচ্ছা খুশিমত চলাচল ও যাত্রী বহন করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন জিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক মতিউর রহমান, লাইন সাধারন সম্পাদক সরদার জসীমসহ মালিক সমিতির সদস্যসহ অন্য জেলার নেতৃবৃন্দ।

তিন দফা দাবীর মধ্যে রয়েছে, সরকারী অনুমোদন ব্যতীত চলাচলরত বিআরটিসি ও লিজকৃত বিআরটিসি গাড়ী বন্ধকরন। বিআরটিসি’র পথিমধ্যে থাকা সকল কাউন্টার অপসারণ,সরকারি নীতিমালা অনুযায়ী বিআরটিসি ও কাউন্টার চলাচল ক্ষেত্রে জেলার স্ব-স্ব মালিক সমিতি বিআরটিসি শৃংখলা মোতাবেক পরিচালনা করবে। ইজিবাইক, মাহিন্দ্র সহ সকল প্রকার থ্রী হুইলার জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক বাদে পার্শ্ববর্তী সড়কে চলাচল করতে হবে। দূরপাল্লা নামধারী পরিবহন জেলা টার্মিনাল থেকে চলাচল করিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ