সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন

বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

রিপোর্টার- / ১১৫ পড়া হয়েছে
সময়- বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাদল মোড়লের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা কৃষকদলের সভাপতি আসাফুদৌলা জুয়েল, বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাসুদ প্রমুখ।

বক্তারা বলেন, বাদল মোড়ল জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত কর্মী ছিলেন। যারা তাকে হত্যা করেছে দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাগেরহাট অচল করে দিবে।

বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম বলেন, নির্বাচনের আগে ও পরে বারুইপাড়া ইউনিয়নে একটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছিল। তারই প্রেক্ষাপটে গতকাল রাতে বাদল মোড়লকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে, তা নির্দিষ্ট করে বলা না গেলেও, এটি একটি পরিকল্পিত হত্যা তা নিশ্চিত। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন জেলা বিএনপির এই নেতা।

মঙ্গলবার (০৯ জুন) রাতে বারুইপাড়া থেকে মোটরসাইকেলযোগে ফকিরহাট যাওয়ার পথে দূর্বৃত্তের হামলায় নিহত হয় কৃষক দল নেতা বাদল মোড়ল। এসময় বারুইপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভপতি আব্দুল্লাহ মোড়ল গুরুত্বর আহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর গুরুত্বর আহত আব্দুল্লাহ মোড়ল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে। নিহত বাদল মোড়ল আড়পাড়া এলাকার মৃত জাফর মোড়লের ছেলে। এদিকে ঘটনার একদিন পার হলেও, এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে পুলিশ কাজ করছে এবং আসামীরা অবশ্যই গ্রেপ্তার হবে বলে জানান বাগেরহাট সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন।

তিনি বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। আসামীরা অবশ্যই গ্রেপ্তার হবে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ