শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে চুরি করা ১১টি গরু উদ্ধার, ট্রাকসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক  মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা  ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর

বাগেরহাটে চুরি করা ১১টি গরু উদ্ধার, ট্রাকসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক 

রিপোর্টার- / ৩ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ১১টি চোরাই গরুসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময়,ট্রাকসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করা হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শিউলি ফিলিং স্টেশন এলাকা থেকে ইমরান শেখ ও নাহিদ শেখ নামের চোর সিন্ডিকেটের ২ সদস্যকে আটক করে করে পুলিশ। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী খুলনার তেরখাদা এলাকা থেকে আরিফ মোল্লার বাড়ি থেকে বকনা বাছুরসহ ১১টির গরু উদ্ধার করা হয়। এসময় চোরাই গরু ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করে পুলিশ। উদ্ধার গরুর আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা।

আটককৃতরা হলেন, ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের আবু সাঈদ শেখের ছেলে ইমরান শেখ (৪০), রামপাল উপজেলার সোলাকড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত শুকুর শেখের ছেলে নাহিদ শেখ (২৭) ও খুলনা তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের ধুনা মোল্লার ছেলে আরিফ মোল্লা (৩৮)।

এদের মধ্যে ইমরান শেখের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৬টি মামলা, নাহিদ শেখের বিরুদ্ধে ০৩টি মামলা ও আরিফ মোল্লার বিরুদ্ধে ২টি নিয়মিত মামলা রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান,দক্ষিণাঞ্চলের গরু চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করা হয়েছে। সিন্ডিকেটের সদস্যরা বাগেরহাট জেলাসহ বিভিন্ন এলাকায় গরু চুরি করে নিয়ে বিক্রি করে আসছিল। সিন্ডিকেট সদস্যদের সনাক্ত  ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ