বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক কৃষকদল নেতার খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাগেরহাট জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা বাগেরহাটে ১ লাখ ৮৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল    অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল খুলনায় ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী

বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা

রিপোর্টার- / ৫ পড়া হয়েছে
সময়- বুধবার, ১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন করছেন ২৫০ শয্যা জেলা হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা। বুধবার (১ জুলাই) সকাল থেকে হাসপাতালের পুরোনো ভবনের দোতলায় প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়ে করিডোরে অবস্থান নেয় কির্মচারীরা। তারা ঠিকাদারকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

অবস্থানকারীদের দাবি, দুই বছর ধরে তারা সরকারি সকল নিয়মকানুন মেনে হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। কিন্তু নবনিয়ুক্ত ঠিকাদার এইচ আর ডি এ্যান্ড ই এজেন্সির স্বত্তাধিকারী মোঃ সাইদুর রহমান অজানা কারণে অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ কর্মচারীদের বাদ দিয়ে নতুন কর্মচারী নিয়োগ দিয়েছেন। চাকুরী ফিরে পেতে এসব ৬৪ জন কর্মচারী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদনও করেছেন। চাকুরীতে বহাল না করলে, আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী দেন আউটসোর্সিং কর্মচারীরা।

এদিকে নতুন নিযুক্ত কর্মচারীরা হাসপাতালে যোগদান করতে আসলে, হট্টগোল হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার সৌরভ কুমার মন্ডল ও হাসপাতালের তত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের কর্মচারী রবিউল হাসান আকাশ বলেন, হাসপাতালের সকল নিয়মকানুন মেনে আমরা কাজ করে যাচ্ছি। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সকল আদেশ-নিষেধ ও নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি। হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, সিরিয়াল নির্ধারণ, গুরুত্বর অসুস্থ্য রোগীদের এক স্থান থেকে অন্য স্থানে নেওয়াসহ বিভিন্ন কাজ আমরা দক্ষতার সাথে করছি। কিন্তু সম্প্রতি এইচ আর ডি এ্যান্ড ই এজেন্সি নামের নতুন ঠিকাদার নিয়োগ হওয়ার পর থেকে আমাদেরকে বাদ দিয়ে নতুন কর্মচারী নেওয়ার পায়তারা করছে। কিন্তু সরকারি নীতিমালা রয়েছে, আউটসোর্সিং কর্মচারীরা কোন অপরাধ না করলে, তাদেরকে বাদ দেওয়া যাবে না। এরপরও নতুন ঠিকাদার আমাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে নতুন কর্মচারী নিয়োগের চেষ্টা করছে। আমরা চাই, আমরা যারা দীর্ঘদিন কাজ করছি, আমাদের চাকুরী বহাল থাকুক।

আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, বাগেরহাট জেলা শাখার সভাপতি মোঃ আল আমিন বলেন, আমাদের নিয়োগ দুই বছরের মত হলেও, এখানে অনেক কর্মচারী আছে যিনি ১০ বছরের বেশি সময় ধরে হাসপাতালে সেবা দিচ্ছেন। অনেকে আরও বেশি সময় ধরে সেবা দিচ্ছে।দীর্ঘদিন নাম মাত্র বেতন এমনকি বিনা বেতনে সেবা দিতে দিতে দক্ষ হয়েছে এবং এসব কর্মচারীদের উপর হাসপাতাল কর্তৃপক্ষ ও সেবা গ্রহিতারা অনেক খুশি তারপরও আমাদের নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদের চাওয়া একটাই, আমাদের চাকুরী বহাল চাই। ২০২৪ সালের ১৩জুন বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ৬৬ জন আউটসোর্সিং কর্মচারী যোগদান করেন। যোগদানের সময় তাদের কাজের মেয়াদ ছিল ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

তবে ২০২৫ সালের ২০ নভেম্বর অর্থমন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ ইছমত উল্লাহ স্বাক্ষরিত আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহন নীতিমালা-২০২৫ বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সে নির্দেশনা অনুযায়ী, কোন প্রতিষ্ঠান কর্তৃক আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা ক্রয়ের ক্ষেত্রে সেবাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে নতুন চুক্তি বা চুক্তি নবায়নের সমসয় কর্মরত সেবা কর্মীদের যৌক্তিক কারণ ব্যতীত বাদ দেওয়া যাবে না। তবে যৌক্তিক কারণে বা দেওয়ার প্রয়োজন হলে আউটসোর্সিং সেবা পরিবীক্ষন কমিটির তপসিল-ক অনুযায়ী মতামত গ্রহন করতে হবে।

তত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, পুরোনো কর্মচারীরা আদলতের স্মরনাপন্ন হয়েছেন, আদালত যে আদেশ দিবে আমরা তা বাস্তবায়ন করব। সবাইকে আপতত ধৈয্যধারণ করতে বলা হয়েছে।

নবনিযুক্ত ঠিকাদারের চুক্তি অনুযায়ী, হাসপাতালে ৯৪ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে নতুন কর্মচারীদের নিয়োগপত্র দিয়েছে ঠিকাদার।

নতুন করে নিয়োগকৃত ঠিকাদারী প্রতিষ্ঠান এইচ আর ডি এ্যান্ড ই এজেন্সি‘র স্বত্তাধিকারী মোঃ সাইদুর রহমানকে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ