বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা গণভোটের বাস্তবায়ন দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ, রাজপথে থাকার হুঁশিয়ারি বাগেরহাটে মাজার সংলগ্ন দিঘীর ঘাট থেকে কুকুরকে ধরে নিয়ে গেল কুমির, বাগেরহাটে পেট্রোল পাম্পে দীর্ঘ সারি, পানি ও স্যালাইন নিয়ে জেলা ছাত্রদল

রামপালে বেশি দামে গ্যাস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রিপোর্টার- / ৫৬ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি.  রামপালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার ভাগা বাজার ও ফয়লাবাজার এলাকায় এ অভিযান পরিচালিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পবিত্র রমজান মাসে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় তিন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বলেন, ভোক্তা স্বার্থ সুরক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ