মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে পলি ক্লিনিকে অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্স আগুন, দগ্ধ চালক,পুড়েছে আরও ৮ মোটরসাইকেল সন্ত্রাসের কোন আশ্রয় স্থল বাগেরহাটে থাকবে না-রেঞ্জ ডিআইজি বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন  জুলাই সনদের সব দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না– মাহফুজুর রহমান ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা অভিযান  বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে রেড ক্রিসেন্ট ইউনিটের ফুলেল শুভেচ্ছা বাগেরহাটে চুরি করা ১১টি গরু উদ্ধার, ট্রাকসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক  মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা  ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত

শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, সুন্দরবনে অবমুক্ত

রিপোর্টার- / ১৬২ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে ছগির সরদারের বাড়ির পাশ থেকে ১৮ ফুট লম্বা ও প্রায় ৫০ কেজি ওজনের একটি অজগর সাপ দেখতে পান স্থানীয়রা।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এ সময় অজগরটি প্রায় ২০ কেজি ওজনের একটি ছাগল গিলে ফেলছিল বলে জানান গ্রামবাসী। একটি বিশাল অজগর সাপ ২০ কেজি ওজনের একটি ছাগল গিলে ফেলার ঘটনা ঘটেছে। পরে গ্রামবাসী, সিপিজি সদস্য, বন বিভাগ ও ওয়াইল্ড টিমের যৌথ চেষ্টায় সাপটি উদ্ধার করে গভীর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিপিজি সদস্য ছগির সরদার,বন বিভাগের সদস্যরা, স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড টিম ও ভিটিআরটির সদস্যরা। পরে স্থানীয়দের সহযোগিতায় অজগর সাপটি নিরাপদে উদ্ধার করা হয়।

সিপিজি সদস্য ছগির সরদার বলেন, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি বড় একটি অজগর সাপ একটি ছাগল গিলে ফেলেছে। পরে বন বিভাগ ও ওয়াইল্ড টিমের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়। ছাগলের মালিক মো. সোরাব বলেন, “সকালে দেখি আমার ছাগলটি নেই। পরে শুনি অজগর সাপটি ছাগল গিলে ফেলেছে। এতে আমার অনেক ক্ষতি হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ