মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

সাদ্দামের লগে কি করছস বলে বাগেরহাটের ডিসি-এসপিকে ফোনে ‘হুমকি’

রিপোর্টার- / ২৫১ পড়া হয়েছে
সময়- সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. দেশজুড়ে আলোচনায় থাকা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম এর ঘটনায় বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) তাদের দাপ্তরিক নম্বরে ফোন করে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার একাধিক বিদেশি নম্বর থেকে তাদের হোয়াটস অ্যাপ নম্বরে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়ার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটস অ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুকের ওই অডিওতে শোনা যায়, এসপি ফোন রিসিভ করার পর থেকে অপ্রকাশযোগ্য ভাষা ব্যবহার শুরু করা হয় অপর প্রান্ত থেকে। বলতে শোনা যায়, ‘এই … কি করছস, সাদ্দামের লগে কি করছস…’ ওই কল রিসিভ করা পুলিশ সুপারকে কিছু বলারই সুযোগ দেয়নি অপর প্রান্ত থেকে। ক্রমাগত অপ্রকাশযোগ্য শব্দ ব্যাবহারের সঙ্গে সঙ্গে বলতে শোনা যায়, ‘তুই কি ওর পোলারে আইনে দিবি….’ তুই অ্যারেস্ট করায় দিসছ… তুই জানস না… তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে….’

ভিডিওতে থাকা অডিও কথোপকথন সঠিক বলে আইনশৃঙ্খলাবাহিনী সূত্র নিশ্চিত করেছে। এছাড়া ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে এ ভিডিও ছাড়া হচ্ছে।

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী হুমকি দিয়ে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও বিভিন্ন নম্বর থেকে হুমকি পেয়েছেন।  তিনি বলেন, এ বিষয়ে আমি মোটেই বিচলিত নই। যে প্রসঙ্গ নিয়ে এমন করা হচ্ছে সেখানে প্রশাসন তাদের পাশে ছিল, সহযোগিতা করেছে। যাই হোক কিছু বট নম্বর দিয়ে হয়তো এমন করা হয়েছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সীদ্ধান্ত নেওয়া হবে।

জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘তিনি কিছু ফোন কল পেয়েছেন। কারা এগুলো করছে, তা ক্ষতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়া বাগেরহাট-২ এর সাবেক সংসদ সদস্য পলাতক শেখ তন্ময়ের একটি বক্তব্য ফেসবুকে প্রচারিত হচ্ছে। সেখানে বিষয়টি অমানবিক বলে দাবী করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ