শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

সুন্দরবনে হৃদরোগে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

রিপোর্টার- / ২৫১ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক.  সুন্দরবনে ঘুরতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান (৬১) বিশ্বাস মারা গেছেন।

বুধবার (০৭ জানুয়ারি) সকালে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের সামনে নদীর মধ্যে ছোট ট্রলারে তিনি মারা যায়। কলা অনুষদ আয়োজিত একটি কর্মশালায় যোগ দিতে অধ্যাপক আতাউর রহমান সুন্দরবনে এসেছিলেন।

করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, বিশ্ববিদ্যালয়ের কোন কাজে আসছিলেন মারা যাওয়া ওই অধ্যাপক ও অন্যান্যরা। লঞ্চে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়। যতদূর খোজ নিয়েছি, তিনি সেখানেই মারা যায়। পরে তাকে লঞ্চে করে গন্তবে নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেন, প্রতিবছরের মত এবারও সুন্দরবনে আমাদের একটা একাডেমিক ফিল্ড ট্রিপ ছিল। সেখানে স্যারও ছিলেন। গতকাল রাতেও সেখানে আমাদের একটা সেমিনার হয়, তিনি সেখানে বক্তব্য দিয়েছেন। সকালে আর উঠতে পারেননি। আমরা যখন সবাই নাস্তা করতে বসলাম, স্যার আসেনি বিধায় আমরা তাকে ডাকতে পাঠিয়েছিলাম। পরে উনার রুমে গেলে বুঝতে পারি যে স্যার আর নেই।

আমরা ধারণা করছি, ‘সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়ে মারা গেছেন অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ