রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন

বাগেরহাটে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত

রিপোর্টার- / ২৮১ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ-এর বাগেরহাট জেলা শাখার উদ্যোগে শহরের সোনাতলা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সংগঠনের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে দশানী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে আবার সংগঠনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সংগঠন কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। তিনি তার বক্তব্যে বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের অভিজ্ঞতা ও শৃঙ্খলাবোধ সমাজ উন্নয়নে বড় শক্তি হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ এর বাগেরহাট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত শাহিন মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অনারারি ক্যাপ্টেন অবঃ মোহাম্মদ আব্দুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবঃ কাজী নুরুল ইসলাম, আইনবিষয়ক উপদেষ্টা কর্পোরাল অবঃ অ্যাডভোকেট মারুফ বিল্লাহ খান, সভাপতি সার্জেন্ট অবঃ মোহাম্মদ মাহফুজুর রহমান বিপ্লব, সহ-সভাপতি সার্জেন্ট অবঃ আলহাজ্ব দ্বীন মোহাম্মদ ফকির, সার্জেন্ট অবঃ রেজাউল কবির রতন, সাধারণ সম্পাদক আল মামুন শেখ ও সংগঠনটির পিরোজপুর জেলা শাখার সভাপতি সার্জেন্ট অবঃ মোহাম্মদ হাবিবুর রহমান।

বক্তারা সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তিরক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান স্মরণ করেন। আলোচনা সভা শেষে প্রীতি ভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ