বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

বাগেরহাটে গাছে ঝুলছে ‘জুলাই স্মৃতি নেমপ্লেট’

রিপোর্টার- / ২৪৮ পড়া হয়েছে
সময়- সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট. গাছ শুধু অক্সিজেন বা ছায়া দেয় না কখনো কখনো হয়ে ওঠে ইতিহাসের নীরব সাক্ষী। বাগেরহাট শহরের রাস্তায়, স্কুল প্রাঙ্গণে, আর নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা হাজারো গাছ এখন শুধু সবুজের প্রতীক নয়; তারা যেন ধারণ করছে এক গণ-আন্দোলনের চেতনা। জেলা ছাত্রদলের এক অভিনব উদ্যোগের মাধ্যমে এই গাছগুলোই হয়ে উঠেছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের এক জীবন্ত স্মারক।
রবিবার ( ২৮ সেস্টেম্বর) দুপুরে শহরের নূর মসজিদ মোড় থেকে শুরু করে পিডব্লিউডি সড়ক পর্যন্ত, এমনকি শহরের বিভিন্ন স্কুল ও নদীর ধার ঘেঁষে লাগানো প্রতিটি গাছে ঝুলছে ‘জুলাই স্মৃতি প্রতীকী নেমপ্লেট’। নেমপ্লেটে নেই কোনো স্লোগান, তবুও তা চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দিচ্ছে এক অটুট অঙ্গীকার: মুক্তিযুদ্ধকে যেমন বুকে ধারণ করি, ঠিক সেভাবেই জুলাইয়ের গণঅভ্যুত্থানকেও স্মরণ করতে হবে।
ছাত্রদল নেতৃবৃন্দের কাছে এই নেমপ্লেট শুধু স্মৃতিচারণ নয়, বরং প্রতিরোধের প্রতীক। তারা মনে করেন, প্রতিটি গাছ যতদিন থাকবে, ততদিন জুলাইয়ের সেই স্মৃতিও অটুট থাকবে। জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, “আমরা চাই নতুন প্রজন্ম শুধু ইতিহাস জানুক তাই নয়, সেটি হৃদয়ে ধারণ করুক। প্রতিটি গাছ আমাদের কাছে আন্দোলনের প্রতীক। একই সঙ্গে আমরা পরিবেশের যত্ন নিতে চাই, কারণ টিকে থাকার জন্য সবুজ রক্ষা করা জরুরি।” তিনি আরও জানান, এই কর্মসূচি মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের চেতনা লালন করারই ধারাবাহিকতা।
এই  কর্মসূচিতে উনস্থীত ছিলেন শেখ আল মামুন, শামিম মুন্সি, রোহিত হালদার, ইমন শেখ, জিসান, আরিফিন অরিন, শাওনসহ অনেকে। তাদের চোখে, এই গাছগুলো ভবিষ্যৎ প্রজন্মকে শুধু ছায়া দেবে না, শিখিয়ে যাবে প্রতিরোধ আর পরিবেশ ভালোবাসার গল্প।
জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, আমরা চাই নতুন প্রজন্ম শুধু ইতিহাস জানুক তাই নয়, সেটি হৃদয়ে ধারণ করুক। প্রতিটি গাছ আমাদের কাছে আন্দোলনের প্রতীক। এগুলো যতদিন থাকবে, ততদিন জুলাইয়ের স্মৃতিও অটুট থাকবে। একই সঙ্গে আমরা পরিবেশের যত্ন নিতে চাই, কারণ টিকে থাকার জন্য সবুজ রক্ষা করা জরুরি।
তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের চেতনা লালন করে এসেছে। এই কর্মসূচি তারই ধারাবাহিকতা। আমরা বিশ্বাস করি, প্রতিটি নেমপ্লেট তরুণদের মনে দেশপ্রেম আর দায়িত্ববোধ জাগ্রত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ