বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

মাদ্রাসার তালা ভেঙে চুরি

রিপোর্টার- / ২৪১ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের সদর উপজেলায় কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা নুরুল উলুম ইসলামিয়া কওমিয়া মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে প্রধান গেট এবং অফিস কক্ষের তালা ভেঙে মাদ্রাসায় প্রবেশ করে চোরেরা। এসময় আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ ১২ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়।

ফুলতলা নুরুল উলুম ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার তত্ত্বাবধায়ক মাওলানা খলিলুর রহমান জানান, আনুমানিক রাত একটা থেকে চারটার ভিতর কোনো এক সময় প্রধান গেট ভেঙে হেফজখানার শিক্ষার্থীদের বাইরের থেকে আটকিয়ে দেয়। পরে অফিস কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তিনটি স্টিলের আলমারি এবং দুটি ডেস্ক ভেঙে নগদ ১২ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যায়। চোরেরা অফিসের ভিতরে সব কিছু তছনছ করে রেখে যায়।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগও পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ