বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা গণভোটের বাস্তবায়ন দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ, রাজপথে থাকার হুঁশিয়ারি বাগেরহাটে মাজার সংলগ্ন দিঘীর ঘাট থেকে কুকুরকে ধরে নিয়ে গেল কুমির, বাগেরহাটে পেট্রোল পাম্পে দীর্ঘ সারি, পানি ও স্যালাইন নিয়ে জেলা ছাত্রদল বাগেরহাটে আধুনিক বাসস্ট্যান্ড, নিউমার্কেট ও পার্ক নির্মানে নাগরিক সংলাপ বাগেরহাট জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের কাজ না করে এবং নামমাত্র কাজ দেখিয়ে টাকা উত্তোলনের  অভিযোগ, ৩ সদস্য তদন্ত কমিটি গঠন 

রামপালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা 

রিপোর্টার- / ১৫৮ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

রামপাল প্রতিনিধি.  রামপালের ১১ টি বিদ্যালয়কে সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা করে উদযাপন অনুষ্ঠান করা হয়েছে। গত সোমবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি ১১ টি বিদ্যালয়কে সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষণা করেন। ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের সহযোগীতায় ও সমন্বিত বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির আয়োজনে এ সবুজ বিদ্যালয় ঘোষণা করা হয়।
বিদ্যালয়গুলো হলো শ্রীফলতলা সপ্রাবি, কিসমত ঝনঝনিয়া সপ্রাবি, পিপুলবুনিয়া সপ্রাবি, জয়নগর সপ্রাবি, গোনাবেলাই সপ্রাবি, বড় দুর্গাপুর সপ্রাবি, বিশ্বসুক মাধ্যমিক বিদ্যালয়, গাজীখালী সপ্রাবি, তালবুনিয়া সপ্রাবি, চন্ডিতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও গিলাতলা হাজি আরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়গুলোকে সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সমন্বয়ে সবুজ বিদ্যালয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয় এবং তাদের এ বিষয়ে ওরিয়েন্টশন করে সবুজ বিদ্যালয় বাস্তবায়নের কাজ শুরু করা হয়। বিদ্যালয়ের সার্বিক অবস্থা বিশ্লেষণ ও সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য একটি সার্বিক কর্মপরিকল্পনা গ্রহন করা। কমিটির সদস্যদের দায়িত্ব ভাগ করে কর্মপরিকল্পনা অনুযায়ী নিয়মিত কার্যক্রম ফলোআপ অনুযায়ী ফলাফল পর্যবেক্ষণ করা। বিদ্যালয়কে সমন্বিত সবুজ বিদ্যালয় করা ও তা অব্যাহত রাখার জন্য কমিটির কার্যক্রম সচল রাখার ব্যাবস্থা করা হয়। ওই অনুষ্ঠানে এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ওয়ার্ল্ড ভিশন রামপাল অফিসের কো-অর্ডিনেশন ও সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, হেল্থ ও নিউট্রিশন স্পেশালিষ্ট সুবা তালফা, লাইভলিহুড স্পেশালিষ্ট সৈয়দ ইস্তিয়াক, প্রেসক্লাব রামপালের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, মো. মাহাবুবুর রহমান, নিপা সরকার, শিউলি কস্তা প্রমুখ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ