বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের 

সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশী নারী পর্যটকের মৃত্যু

রিপোর্টার- / ৩০৭ পড়া হয়েছে
সময়- শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশী নারী পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পূর্ব বনবিভাগের রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে মারা যান কারমেল নইলিন নামের ৫৭ বছর বয়সী এই পর্যটক। এর আগে গত ১৩ সেপ্টেম্বর সকালে সুন্দরবন ভ্রমণে এসে কচিখালী ডিমের চরে সাগরে ডুবে মারা যায় মাহিত আব্দুল্লাহ (১৬) নামের এক কিশোর।

বনবিভাগ, কোস্ট গার্ড ও শরনখোলা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে  গিয়ে ওই নারী পর্যটকের মরদেহটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসছে।

সুন্দরবন পুর্ব বিভাগের ডিএফও মো. রেজাউল করিম বলেন, শুক্রবার বিকেলে মোংলা থেকে এমভি আলাস্কা নামের একটি জাহাজে প্রথমে তারা করমজল পর্যটন ও বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। রাতে তাদের বহনকরা জাহাজটি কচিখালী আসার পর সেখানেই তারা রাত্রিযাপন করেন। শনিবার সকালে পূর্ব বনবিভাগের রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে মারা যান কারমেল নইলিন নামের ৫৭ বছর বয়সী এই পর্যটক। তিনি আয়ারল্যান্ডের (আইরিশ) নাগরিক। তাদের সাথে একজন চিকিৎসক ছিলেন। ধারনা করা হচ্ছে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন । স্বামীসহ বিদেশি অন্যান্য পর্যটকদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন তিনি।

তিনি আরও জানায়, মরদেহটি উদ্বার করে নিয়ে আনার জন্য বন বিভাগ ও শরণখোলার নৌ পুলিশ সহায়তা করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ