শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা

রামপালে অতিষ্ঠ উজলকুড় গ্রামের বাসিন্দারা, পুলিশের হস্তক্ষেপ কামনা

রিপোর্টার- / ২৬০ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. রামপালের উজলকুড় গ্রামের ১২ জন নিরীহ গ্রামবাসী রেক্সনা নামের এক মামলাবাজ মহিলার একের পর এক মামলায় জর্জরিত হওয়ার খবর পাওয়া গেছে।এ ঘটনায় ভুক্তভোগী গ্রামবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নিরাপত্তার দাবী জানিয়েছেন।
জানা গেছে, উজলকুড় গ্রামের ওমর ফারুকের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার বাসিন্দাদের সাথে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে ওমর ফারুকের স্ত্রী রেক্সনা বেগম বাগেরহাটের আদালতে পর পর ৩ টি মামলা দায়ের করেন। মামলায় আল মামুন, শরীফ সরদার, সোহাগ সরদার, মাসুম বিল্লাহ, মাকসুদ শেখ, আসাদ শেখ, সিরাজ শেখ, আজিজুল শেখ, ইসরাফিল শেখ, মইনুল শেখ, আমজাদ শেখ ও দুলু শেখের নামে মামলা করেন। মামলা গুলো যথাক্রমে বাগেরহাটের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (রামপাল) এর আদালতে ০৮-১০-২০২৫ তারিখে পি-১৩১/২৫ নম্বর মামলা, ১৮-১১-২০২৫ তারিখে পি-১৪৩ নম্বর মামলা ও বাগেরহাটের বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ০২-১১-২০২৫ তারিখে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ ধারায় মামলা করেন। একাধিক করা মামলার অভিযোগে রেক্সনা মারপিট, নগদ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করেন। একের পর এক মামলা করায় গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা হয়রানিমূলক মামলা থেকে রেহাই পেতে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে রেক্সনার মোবাইল ফোন কল করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি, তবে ফোন তার স্বামী ওমর ফারুক রিসিভ করে বলেন, আমার মেয়েকে প্রাইভেট পড়ানোকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। আসামিরা আমাদের মারপিট করায় আমার স্ত্রী রেক্সনা একাধিক মামলা করেছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি আতিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, তাৎক্ষণিকভাবে নথিপত্র না দেখে কোন মন্তব্য করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ