বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

ইসলামী দলগুলোর অপরাজনীতির ফাঁদে পা দিবেনা দেশের জনগণ- আজিজুল বারী হেলাল

রিপোর্টার- / ২৫৬ পড়া হয়েছে
সময়- শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, কোরামীন দিয়ে একটি দলকে বাচিয়ে রেখেছেন। একবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর গনতন্ত্রের সার্থে । বাংলাদেশের রাজনীতিতে মারাক্তক  জীবাণু যদি থাকে তা হলো জামায়াত ইসলামী বাংলাদেশ।

শনিবার (২০সেপ্টেম্বর) বিকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ সমজিদ সংলগ্ন বাইতুস-শরফ মাদ্রাসা মাঠে  আয়োজিত বিএনপির  সদর উপজেলার দ্বি বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াতসহ ইসলামী দলগুলো দাবি করছে দেশের ৭০ শতাংশ মানুষ পিয়ারের পক্ষে রয়েছে। তাহলে সরাসরি নির্বাচনে আসতে ভয় কিসের। আপনারা নির্বাচনকে অনিশ্চিত  করতে হাসিনার মতো ফাঁকা মাঠ তৈরীর যে পায়তারা করছেন বাংলাদেশের জনগণ তা মেনে নিবে না। জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের সকল সহযোগী সংগঠনের নিষিদ্ধ চায় বিএনপি।  তা হতে হবে আদালতের মাধ্যমে। ইউনুস সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়ে গঠিত সরকার। তাই ইউনুস সরকারের সফলতা মানে বাংলাদেশের সফলতা কোন ষড়যন্ত্রের কাছে এ দেশের জনগণ মাথা নত করবে না। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে জামায়াত সহ ইসলামী দলগুলোর অপরাজনীতির ফাঁদে পা দিবেনা দেশের জনগণ।

তিনি বলেন, বিরাট একটা যড়যন্ত্র হচ্ছে দুর্গাপুজা উৎসবকে কেন্দ্র করে। যাতে কোন প্রকার অন্তর্বতী সরকার ও বাংলাদেশের ইমেজ নষ্ট না করতে পারে। সে জন্য বিএনপির সকল নেতাকর্মীদের মন্ডপে মন্ডপে সেচ্ছাসেবক হিসাবে কাজ করতে হবে।

বক্তব্যে হেলাল বলেন, গত ১৭ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। একটি রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। কিন্তু জনগণ রক্ত দিয়ে সংগ্রাম করেছে একটি নতুন সরকার ও নতুন দিনের বাংলাদেশ গড়ার জন্য।

হেলাল অভিযোগ করেন, হিন্দুরা বিএনপিকে ভোট দেয় না—এই ধারণাটি ভুল। বিএনপি হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের মিলনস্থল। আগামী নির্বাচনে জনগণই তা প্রমাণ করবে।গত ৫০ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দুরাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। তিনি বিএনপি নেতাকর্মীদের প্রতি হিন্দু-মুসলিম ঐক্যের নজির স্থাপনের আহ্বান জানান।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক ডা: হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা এডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, শেখ মুজিবুর রহমান, যুগ্ন আহবায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, কামরুল ইসলাম গোরা, খায়রুজ্জামান শিপন, সৈয়দ নাছির আহম্মেদ মালেক, তালুকদার শহিদুল ইসলাম স্বপন, বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও বাগেরহাট-২ আসনের মনিটরিং টিমের প্রধান ড. শেখ ফরিদুল ইসলামসহ আরও অনেকে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ