বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

৫৭ বছর পর গভীর নলকূপ পেল রামপাল পাইলট বালিকা বিদ্যালয়

রিপোর্টার- / ২৬৩ পড়া হয়েছে
সময়- সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

রামপাল প্রতিনিধি.  রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দীর্ঘ ৫৭ বছর পরে এ গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে পানি সমস্যার সমাধান করা হয়েছে।
উল্লেখ, রামপাল উপজেলাটি উপকূলীয় এলাকায় হওয়ায় এ এলাকার পানিতে তীব্র লবণাক্ততা রয়েছে। অগভীর নলকূপের পানিতে আর্সেনিকের মাত্রা অনেক বেশী হওয়ায় তা পানের অনুপযোগী। যে কারণে এখানে সুপেয় পানির সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। এ ছাড়াও এ উপজেলার বেশ কিছু এলাকায় গভীর নলকূপ স্থাপন করা সম্ভব হয়না সুপেয় পানির লেয়ার না পাওয়ায়। সরকারিভাবে সাধারণত হাজার ফুট গভীরতায় নলকূপ স্থাপন করা হয়ে থাকে। কিছু কিছু এলাকায় হাজার থেকে ১২ শত বা ১৩ শত ফুট গভীরতায় নলকূপ স্থাপন করা হলে সুপেয় পানির লেয়ার পাওয়া যায়।
বালিকা বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা লায়ন ডক্টর শেখে ফরিদুল ইসলামের ভাই শেখ মারুফ বিল্লাহের উদ্যোগে নলকূপটি স্থাপন করা হয়। নলকূপ স্থাপনের মধ্য দিয়ে বিদ্যালয়ের সুপেয় পানির সমস্যার সমাধান হওয়ায় উচ্ছসিত শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক শামীমা পারভিন দীর্ঘ ৫৭ বছরের সমস্যার সমাধান করায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ও বিদ্যালয়ের সভাপতি শেখ মারুফ বিল্লাহর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে বিএনপির এই নেতা বিদ্যালয়ের চত্তরে দুইটি ফলদ ও বনজ গাছ রোপন করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান পিয়াল, বিদ্যালয়ের শুভানুধ্যায়ী এম, এম মহিতুর রহমান, শিক্ষক মো. হাদিউজ্জামান, শাকুর শেখ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ