বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা গণভোটের বাস্তবায়ন দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ, রাজপথে থাকার হুঁশিয়ারি বাগেরহাটে মাজার সংলগ্ন দিঘীর ঘাট থেকে কুকুরকে ধরে নিয়ে গেল কুমির, বাগেরহাটে পেট্রোল পাম্পে দীর্ঘ সারি, পানি ও স্যালাইন নিয়ে জেলা ছাত্রদল বাগেরহাটে আধুনিক বাসস্ট্যান্ড, নিউমার্কেট ও পার্ক নির্মানে নাগরিক সংলাপ বাগেরহাট জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের কাজ না করে এবং নামমাত্র কাজ দেখিয়ে টাকা উত্তোলনের  অভিযোগ, ৩ সদস্য তদন্ত কমিটি গঠন 

বাগেরহাটে আসন বহালের দাবিতে ফের বিক্ষোভ 

রিপোর্টার- / ১৯৪ পড়া হয়েছে
সময়- রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক.  বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিসের সামনে দুদিন বিরতি দিয়ে ফের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে তাবু টানিয়ে অবস্থান নেন নেতাকর্মীরা। এর আগে জেলা নির্বাচন অফিসের সামনের সড়কে বিবিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।

নেতাকর্মীরা জানান, দুর্গাপূজার সময় হরতাল-অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হলেও নির্বাচন অফিসের সামনে অবস্থান ও বিক্ষোভ অব্যাহত থাকবে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব ও জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলা সেক্রেটারি শেখ মোহাম্মাদ ইউনুস বলেন, “দুর্গাপূজা ও সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে হরতালের কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে। তবে উচ্চ আদালত ইতোমধ্যে ১০ দিনের রুল জারি করেছেন। যতদিন পর্যন্ত চারটি আসন ফিরে না পাব, ততদিন আন্দোলন চলবে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির কো কনভেনর ও জেলা  বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, চারটি আসন বহালের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছি আমরা, পালন করছে জনগন। বাগেরহাটের সাধারণ জনগণের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। দাবি আদায় না হলে দুর্গা পূজার পর কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এরপর থেকেই সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃত্বে আন্দোলন শুরু হয়। চার আসন বহালের দাবিতে তারা নির্বাচন কমিশনের শুনানিতেও অংশ নেন। কিন্তু ৪ সেপ্টেম্বর কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ