বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের 

সুন্দরবনে ঘুরতে এসে নিহত বিদেশি পর্যটকের ময়নাতদন্ত সম্পন্ন

রিপোর্টার- / ২৮০ পড়া হয়েছে
সময়- সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. সুন্দরবনে ঘুরতে এসে জাহাজের মধ্যে মারা যাওয়া বিদেশি নাগরিক কারমেল নইলিন (৫৭) এর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নইলিনের মরদেহ তার স্বামীর হস্তান্তর করা হয়েছে। এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে তার মৃত্যু হয়।

নিহত কারমেল নইলিন আয়ারল্যান্ডের (আইরিশ) নাগরিক এবং মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার খন্দকার মুরাদ মাহমুদের স্ত্রী। মুরাদ মাহমুদ দীর্ঘদিন আয়ারল্যান্ডে ছিলেন।তখন তিনি কারমেল নইলিনকে বিবাহ করেন। পরে ২০২৩ সালে মুরাদ মাহমুদ স্থায়ীভাবে দেশে চলে আসেন। এরপর থেকে তার স্ত্রী কারমেল নইলিন মাঝে মাঝে বাংলাদেশে আসতেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মোংলা থেকে এমভি আলাস্কা নামের একটি জাহাজে সুন্দরবন ভ্রমনে আসেন। সুন্দরবন পূর্ব বনবিভাগের কচিখালী অভয়ারণ্য স্টেশন ঘাটে জাহাজে অবস্থানকালে মারা যায় কারমেল নইলিন।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, শরণখোলা থানা থেকে একটি মরদেহ নিয়ে আসা হয়। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেছি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ বলেন, বনবিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড এর সহায়তায় নিহতের মরদেহ সুন্দরবন থেকে লোকালয় আনা হয়। এ ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

সুন্দরবন পুর্ব বিভাগের ডিএফও মো. রেজাউল করিম বলেন, নানা আইনি প্রক্রিয়া শেষে তার মরাদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ